সর্বশেষঃ

ভোলায় বিভিন্ন খাদ্যস্থাপনায় মনিটরিং, দুধ-মাছ ও পোড়া তেলে ভেজাল পরীক্ষা

ভোলা জেলা সদর উপজেলার বিভিন্ন খাদ্যস্থাপনা, নতুন বাজারের দুধ বিক্রেতা, ঘোষপট্টির মিষ্টির দোকান, চকবাজার মাছের বাজার ও কাচ্চি ডাইনে মনিটরিং করা হয়েছে।

মনিটরিংয়ের পাশাপাশি খাদ্য ব্যবসায়ীদের সামনে বিভিন্ন খাদ্যনমুনা পরীক্ষা করা হয়। এসময় দুধে ভেজালের বিভিন্ন প্যারামিটার, পোড়া তেলে ট্রান্স-ফ্যাট এবং মাছে ফরমালিন পরীক্ষা করা হয়।

এছাড়া অভিযানের সময় অনিরাপদ খাদ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে। খাদ্য ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়।

কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের মনিটরিং ও খাদ্যনিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।