শিক্ষক দম্পতির সন্তান: গর্বের এক পরিচয়- মোঃ শাফায়াত হোসেন সিয়াম
নজরুল বর্ষ উপলক্ষে ভোলায় জেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা ৬ ও ৭ অক্টোবর

‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার জেলা পর্যায়ের প্রতিযোগিতা আগামী ৬ ও ৭ অক্টোবর ভোলা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।
জেলা শিল্পকলা একাডেমির ৪ অক্টোবরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ অক্টোবর সকাল ১০টায় প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেনের উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীদের নিয়ে নজরুল সংগীত, একক নৃত্য, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও একক অভিনয় বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
একই দিন দুপুর ১২টায় কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের সকল গ্রুপের প্রতিযোগীদের নিয়ে নজরুল সংগীত, একক নৃত্য, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও একক অভিনয় বিষয়ে প্রতিযোগিতা হবে।
এ ছাড়া ৭ অক্টোবর সকাল ১০টায় কলেজ (উচ্চ মাধ্যমিক, সম্মান, স্নাতকোত্তর) ও মাদ্রাসার (এবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) সকল গ্রুপের প্রতিযোগীদের অংশগ্রহণে নজরুলের ইসলামিক সংগীত/গজল, কবি নজরুল রচিত হামদ ও নাত, কবিতা আবৃত্তি এবং উপস্থিত বক্তৃতা/নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে ভোলা জেলার বিভিন্ন উপজেলার উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী সকল প্রতিযোগীকে নির্ধারিত তারিখ, সময় ও স্থানে উপস্থিত হয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।
ভোলা জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার ও শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজক কমিটির সদস্য সচিব মোহাম্মদ হাসানুর রশীদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
