সর্বশেষঃ

পশ্চিম ইলিশায় চেয়ারম্যান প্রার্থী বাহালুলের উঠান বৈঠক, উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়নের প্রতিশ্রুতি

ভোলার ৩ নম্বর পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল কালাম বাহালুল‌ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক করেছেন।

আজ বিকেলে ইউনিয়নের একটি এলাকায় আয়োজিত উঠান বৈঠকে তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে বাহালুল বলেন, পশ্চিম ইলিশা ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়ন, রাস্তাঘাটসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে তিনি কাজ করতে চান। পাশাপাশি মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার কথা জানান তিনি।

আবুল কালাম (বাহালুল) আরও বলেন, তাঁর পরিবার দীর্ঘদিন ধরে ৩ নম্বর পশ্চিম ইলিশা ইউনিয়নে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি ইউনিয়নবাসীর পাশে থাকতে চান।

উঠান বৈঠকে বাহালুল ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।