সর্বশেষঃ

ভোলা সদর উপজেলা মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলা সদর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৩৯ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে ভোলা জেলা মৎস্যজীবী দল। নবগঠিত কমিটিতে মো. মাসুদুর রহমানকে সভাপতি, মো. ইমন হোসেনকে সাধারণ সম্পাদক এবং মো. নূরনবী হাওলাদার মনিরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) রাতে ভোলা জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইউসুফ হোসেন লিটন ও সদস্য সচিব সাব্বির আলম চৌধুরী স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে নেতাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কমিটিতে বেশ কয়েকজনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

জেলা মৎস্যজীবী দলের নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি ভোলা সদর উপজেলায় সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।