সর্বশেষঃ

ভোলায় প্রথমবারের মতো টিস্যু ব্যাগ ও অফসেট প্রেস, উদ্বোধন করলেন সাংবাদিক জিএম ছানাউল্লাহ

দোয়া মাহফিলের মধ্য দিয়ে ভোলায় প্রথমবারের মতো ‘স্মার্ট টিস্যু ব্যাগ অ্যান্ড অফসেট প্রেস’ নামে একটি প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা সাংবাদিক জিএম ছানাউল্লাহ।

শনিবার (৩ অক্টোবর) বাদ আসর শহরের মোনালিসা গলিতে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, শিক্ষক ও আলেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে প্রতিষ্ঠানটির সাফল্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ‘স্মার্ট টিস্যু ব্যাগ অ্যান্ড অফসেট প্রেস’ থেকে বিভিন্ন ধরনের টিস্যু ব্যাগ পাইকারি ও খুচরা বিক্রি করা হবে। পাশাপাশি অফসেট প্রিন্টিংয়ের বিভিন্ন সেবাও পাওয়া যাবে।

উদ্যোক্তা সাংবাদিক জিএম ছানাউল্লাহ বলেন, স্থানীয় মানুষের চাহিদার কথা বিবেচনা করে প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে। ব্যবসার পাশাপাশি মানুষের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।