সর্বশেষঃ

তজুমদ্দিনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁদের জীবনের শেষ সময়ে নিরাপত্তা, সম্মান ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা সবার দায়িত্ব। পাশাপাশি প্রবীণদের প্রতি মানবিক ও সহমর্মী আচরণের আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে তজুমদ্দিন থানার ওসি মো. মিজানুর রহমান, দ্বীপাঞ্চল ক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন, মানবসেবা সংস্থার সভাপতি রফিক সাদীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।