মাদক সেবন ছেড়ে ভালো হওয়ার প্রত্যয়, এলাকাবাসীকে নিয়ে মাদকবিরোধী মিছিল জসিমের
ভোলায় অসহায় পরিবারের পাশে ‘সহায়তার হাত ফাউন্ডেশন’

আরিফুল ইসলাম রিয়াজ:: ভোলায় অসহায় ও দরিদ্র একটি পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়তার হাত ফাউন্ডেশন’।
শুক্রবার (২ অক্টোবর) ভোলা সদর উপজেলার শিবপুরের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়াল বাড়িতে এ সহায়তা কার্যক্রম সম্পন্ন করা হয়।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, অভাব-অনটনের সময়ে একটি পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ছোট পরিসরের এ সহযোগিতা পরিবারের সব সমস্যার সমাধান না করলেও কঠিন সময়ে তাদের পাশে থাকার আন্তরিক প্রচেষ্টা হিসেবে কাজ করবে।
সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, ভবিষ্যতেও সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম অব্যাহত রাখা হবে। এ মানবিক উদ্যোগে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সহায়তার হাত ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের সামর্থ্যবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলা হয়, ‘একটি ছোট সহযোগিতাই কারও জীবনে বড় স্বস্তি হয়ে আসতে পারে।’
