সর্বশেষঃ

ভোলায় হোটেল বিঝু ইন্টারন্যাশনালের আওতাধীন বিঝু ফাস্টফুড ও বিঝু টেলিকমের উদ্বোধন

স্বাস্থ্যসম্মত খাবার, থাকার ব্যবস্থা ও টেলিকম সেবা তিন ধরনের সুবিধা পাওয়া যাবে একই ঠিকানায়। ভোলার নতুন বাজারে হোটেল বিঝু ইন্টারন্যাশনালের আওতাধীন বিঝু ফাস্টফুড ও বিঝু টেলিকম চালু হয়েছে। প্রতিষ্ঠানগুলোর পরিচালনায় রয়েছেন মোহাম্মদ ইউনুছ।

বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন বাজারের হাজী মতিউর রহমান কমপ্লেক্সে প্রতিষ্ঠান দুটির উদ্বোধন করা হয়। ফিতা কেটে উদ্বোধন করেন ভোলা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু। এ সময় এসএটিভির ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল বসার, সাইফুল আলম বাপ্পি, ব্যবসায়ী মোঃ কামাল ও মিল্টন সহ স্থানীয় গণ্যমানব্যক্তি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে ভোলা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু বলেন, ‘আশা করছি, তারা খাবারের মান ঠিক রাখার পাশাপাশি মানুষের ভালো সেবা নিশ্চিত করবেন। সেটাই প্রত্যাশা রাখছি।’

বিঝু ফাস্টফুডে দই-চিড়া, বার্গার, চিকেন রোল, শর্মা, পিৎজা, স্যান্ডউইচ ও জন্মদিনের কেকসহ বিভিন্ন খাবার পাওয়া যাবে। পাশাপাশি চা ও কফির ব্যবস্থাও রয়েছে।

হোটেল বিঝু ইন্টারন্যাশনালে থাকার জন্য ভিআইপি ও নন-ভিআইপি কক্ষ রয়েছে। অন্যদিকে বিঝু টেলিকমে মোবাইল রিচার্জ, বিকাশসহ বিভিন্ন টেলিকম সেবা পাওয়া যাবে।

প্রতিষ্ঠানগুলোর পরিচালক মোহাম্মদ ইউনুছ বলেন, স্থানীয় বাসিন্দা ও নতুন বাজারে আসা মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করেই এসব সেবা চালু করা হয়েছে। একই জায়গায় খাবার, আবাসন ও টেলিকম সেবা দেওয়ার মাধ্যমে গ্রাহকদের প্রয়োজন মেটাতে চান তারা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।