ভোলায় হোটেল বিঝু ইন্টারন্যাশনালের আওতাধীন বিঝু ফাস্টফুড ও বিঝু টেলিকমের উদ্বোধন
ভোলায় এনসিপির নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভোলা জেলার নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ভোলায় আয়োজিত এ সভায় দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মো. সালমান। এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য রায়হানুল ইসলাম, এনসিপি ভোলা জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাকছুদুর রহমান, সদস্য সচিব মো. শরীফ হাওলাদার ,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় নবগঠিত জেলা কমিটির নেতাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে ভোলায় দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তৃত করা এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, নতুন রাজনৈতিক বাস্তবতায় তরুণদের সম্পৃক্ত করে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি ভোলার মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে জনসম্পৃক্ত কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
