সর্বশেষঃ

ইলিশা ফাজিল মাদ্রাসায় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ

ভোলার ইলিশা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার আওতাধীন মাদ্রাসা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের হাতে ফুল, কলম ও উপহারসামগ্রী তুলে দিয়ে তাদের স্বাগত জানানো হয়। এ সময় শিক্ষার্থীদের জ্ঞানার্জনের মাধ্যমে নিজেদের আলোকিত করা এবং আদর্শ ও নৈতিকতায় সমৃদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে তাদের জ্ঞান, আদর্শ ও মানবিক মূল্যবোধকে ধারণ করে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।