সর্বশেষঃ

চরফ্যাশনে ‘হাফিজুর রহমান ফাউন্ডেশন’কে নিবন্ধন সনদ প্রদান

ভোলার চরফ্যাশনে স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা ‘হাফিজুর রহমান ফাউন্ডেশন’-কে নিবন্ধন সনদ দেওয়া হয়েছে। সংস্থাটির নিবন্ধন নম্বর ভোলা-৪১৫/২০২৬। গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংস্থাটিকে নিবন্ধন দেওয়া হয়।

হাফিজুর রহমান ফাউন্ডেশন চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরফ্যাশন এলাকায় কার্যক্রম পরিচালনা করবে।

সমাজসেবা অধিদপ্তর, ভোলার উপপরিচালক রজত শুভ্র সরকার জানান, নিবন্ধিত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাগুলোর মাধ্যমে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনার সুযোগ রয়েছে।

তিনি হাফিজুর রহমান ফাউন্ডেশনের সার্বিক উন্নতি, সফলতা ও কল্যাণ কামনা করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।