সর্বশেষঃ

ভোলার ভেদুরিয়া হাজির হাট বান্দের পার বাজারে ৫ টি দোকান আগুনে পুড়ে ছাই

ভোলার ভেদুরিয়া ইউনিয়নে আগুণে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে, ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাজির হাট বান্দেরপার বাজারে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে, বুধবার (৩০ সেপ্টেম্বর ) মধ্যরাত ২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এতে করে ৫ টি ব্যাবসা প্রতিষ্ঠানে প্রায় ৪০ লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, গ্রামাঞ্চল হওয়ায় বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যার পরপরই বন্ধ হয়ে যায়, রাত আনুমানিক ২টার সময় স্থানীয় লোকজন একটি দোকানে আগুন দেখতে পেয়ে আশেপাশের লোকজনদের ডাকতে থাকে, মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান বাজারের আশে পাশের দোকানে ছড়িয়ে পরে এতে অন্তত ৫টি ব্যাবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ভস্মীভূত হয় যায়, এসময় স্থানীয়রা ভোলা সদর ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা এসে স্থানীয়রা সহ আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুরে যাওয়া দোকান মালিকরা জানান তাদের দোকানে টিভি ফ্রিজ ও মালামাল সহ কয়েক লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এতে করে নিঃশ হয়ে পথে বসেছে তারা আগুনে পুরে সব কিছু শেষ হয়ে গেছে ঘুরে দারানোর মতো কোনো কিছুই নেই তাদের।

এবিষয় ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির উপ পুলিশ পরিদর্শক সঞ্চিব চন্দ্র শীল জানান, ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি প্রাথমিকভাবে বলা যায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লক্ষ টাকার বেশি, তবে অগ্নিকান্ডে হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানা গেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।