বোরহানউদ্দিনে শ্রমিক দল নেতার বিরুদ্ধে ৩০ বছরের ভোগদখলীয় জমি দখলের অভিযোগ, মানববন্ধন-সংবাদ সম্মেলন
সমাজকল্যাণ অনুদানের আবেদন, সময় বাড়ল

আরিফুল ইসলাম রিয়াজ:: ২০২৬-২০২৭ অর্থবছরে সমাজকল্যাণ অনুদানের জন্য নিবন্ধিত সংগঠনগুলোর অনলাইনে আবেদনের সময় ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। অনলাইন আবেদন ছাড়া কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
আগ্রহী সংগঠনগুলো https://mswservices.gov.bd/portal/voluntary-social-welfare-institutions লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন। জাতীয় সংগঠনের জন্য https://mswservices.gov.bd/portal/jatio-porjaye রোগীকল্যাণ সমিতির জন্য https://mswservices.gov.bd/portal/rugikollan সমন্বয় পরিষদের জন্য https://mswservices.gov.bd/portal/ucd এবং অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির জন্য https://mswservices.gov.bd/portal/oporadhi লিংকে আবেদন করা যাবে।
ভোলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রজত শুভ্র সরকার সংশ্লিষ্ট সংগঠনগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার আহ্বান জানিয়েছেন।
