ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের বিশেষ অনুদানের আবেদন আহ্বান
ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের বিশেষ অনুদানের আবেদন আহ্বান

আরিফুল ইসলাম রিয়াজ, ভোলা
ভোলা সরকারি কলেজের একাদশ শ্রেণি থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে বিশেষ অনুদানের জন্য আবেদন আহ্বান করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইসরাফিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ অনুদান পাওয়ার লক্ষ্যে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আগামী ১২ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে কলেজ অফিসে জমা দিতে হবে। আবেদন ফরম মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
আবেদনের সঙ্গে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরিত নির্ধারিত আবেদন ফরম, অধ্যয়নরত থাকার প্রত্যয়নপত্র, শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং শিক্ষার্থীর নিজ নামে পরিচালিত তফসিলি ব্যাংক হিসাবের স্টেটমেন্ট জমা দিতে হবে।
এ ছাড়া দুরারোগ্য, জটিল ও ব্যয়বহুল রোগে আক্রান্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে সরকারি হাসপাতালের নিবন্ধিত চিকিৎসকের স্বাক্ষরিত প্রত্যয়নপত্র, চিকিৎসাপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।
প্রতিবন্ধী শিক্ষার্থীদের আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তার দেওয়া প্রতিবন্ধী সনদ জমা দিতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রতি কলেজ কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে।
