সর্বশেষঃ

ভোলা জেলা পুলিশ অফিসে ৮১তম বুনিয়াদি কোর্সের প্রশিক্ষণার্থীদের বিশেষ পরিদর্শন ও মতবিনিময়

আরিফুল ইসলাম রিয়াজ, ভোলা

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (BPATC), সাভারে চলমান ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে প্রশিক্ষণার্থী কর্মকর্তারা ভোলা জেলা পুলিশ অফিস পরিদর্শন করেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পরিদর্শনকালে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান ভোলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
এ সময় জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, সাংগঠনিক কাঠামো ও মাঠপর্যায়ের দায়িত্ব সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা দিতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার, পিপিএম (সেবা) এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহসানুজ্জামান, পিপিএম (সেবা)।
পরিদর্শনের অংশ হিসেবে প্রশিক্ষণার্থী কর্মকর্তারা জেলা পুলিশের বিভিন্ন শাখা, বিশেষ করে ডিএসবি, ডিবি-সাইবার ও অপরাধ শাখা পরিদর্শন করেন। এ সময় তারা পুলিশের মাঠপর্যায়ের প্রশাসনিক কার্যক্রম, দাপ্তরিক ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
পরিদর্শন শেষে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সঙ্গে জেলা পুলিশের কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ ধরনের পরিদর্শন প্রশিক্ষণার্থীদের মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।