ভোলার মেঘনা ভাঙনরোধে ৬০৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন, বিজেপির কৃতজ্ঞতা প্রকাশ
দক্ষিণ জামিরালতা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহজাহানের দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলা শাখার যুগ্ম সম্পাদক, ভোলা সদর উপজেলা শাখার কোষাধ্যক্ষ ও দক্ষিণ জামিরালতা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শাহজাহান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে তিনি নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। একই দিন ভোলা শহরের পশ্চিম চরনোয়াবাদ কুট্টি কমিশনার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে আছরের নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী এবং আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুম মাওলানা মো. শাহজাহান পশ্চিম চরনোয়াবাদ কুট্টি কমিশনার বাড়ি জামে মসজিদের সাবেক খতিব, বিশিষ্ট আলেম ও নিবেদিতপ্রাণ শিক্ষকনেতা ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলা শাখা।
বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক এবং ভোলা কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোবাশ্বিরুল হক নাঈম গভীর শোক প্রকাশের পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলা শাখার সভাপতি ও বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ বি আহমদ উল্লাহ আনছারি, জেলা সহ-সভাপতি ও লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসাইন, জেলা সহ-সভাপতি ও দিদারুল্লাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছামাদ এবং জেলা সাংগঠনিক সম্পাদক ও রামগঞ্জ তোফায়েলিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. হোসেন, ভোলা সদর উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি অধ্যক্ষ মাওলানা আবদুল লতিফ, সেক্রেটারি ও দক্ষিণ কোড়ালিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. হারুন, তজুমুদ্দিন উপজেলা সভাপতি ও পূর্ব গোলকপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আয়ুব আলী, সেক্রেটারি ও উত্তর চাঁদপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. কামাল উদ্দিন, বোরহানউদ্দিন হাজিরহাট দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ইউসুফ, বোরহানউদ্দিন রহমানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মেসবাহ উদ্দিন, মনপুরা উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি ও মনপুরা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অজিউল্লাহ ফরহাদ, পশ্চিম ধনিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মো. শামছুল আলম চৌধুরী, পরানগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মীর মো. বেলায়েত হোসেন, রুহিতা এ রহমানিয়া বালক দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. মুছা কালিমুল্লাহ, দক্ষিণ জামিরালতা ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন এবং চরনোয়াবাদ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. মোশাররফ হোসেন প্রমূখ।
বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, মাওলানা শাহজাহানের মৃত্যুতে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন একজন নিবেদিতপ্রাণ আলেম, শিক্ষক ও সংগঠককে হারাল। শিক্ষক সমাজের অধিকার, মর্যাদা ও কল্যাণে তার আন্তরিকতা, দায়িত্বশীল ভূমিকা এবং সাংগঠনিক নিষ্ঠা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তার চলে যাওয়া আমাদের জন্য কেবল একজন সহকর্মী ও সংগঠনের নেতাকে হারানো নয়, আমরা হারালাম একজন আপনজন ও প্রিয় শুভাকাঙ্ক্ষীকে। তার সঙ্গে দীর্ঘদিনের পরিচয়, পারস্পরিক স্নেহ, ভালোবাসা ও সাংগঠনিক পথচলার স্মৃতিগুলো বেদনার সঙ্গে মনে পড়ছে। তাঁর এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। মহান আল্লাহ তাআলা মরহুমের জীবনের সব নেক আমল কবুল করুন, ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও ছাত্র-শিক্ষকদের এই অপূরণীয় শোক সহ্য করার তাওফিক দান করুন।
