ভোলার মেঘনা ভাঙনরোধে ৬০৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন, বিজেপির কৃতজ্ঞতা প্রকাশ
ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা

ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ আলোচনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ভোলার পরিদর্শক মোঃ বদরুল হাসান।
আলোচনায় তিনি মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদক থেকে দূরে থাকার বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের সচেতন করেন। পরে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ ও মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। শিক্ষকরা শিক্ষার্থীদের মাদকমুক্ত সমাজ গঠনে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
