সর্বশেষঃ

শান্ত খালপাড় বাইপাস সড়কে রূপসী সাঁঝ: প্রাণবন্ত আড্ডা আর স্বাদের নতুন ঠিকানা

সন্ধ্যার আলো-আঁধারিতে মৃদু মন্দ বাতাস আর কোলাহলমুক্ত পরিবেশ, ভোলার বুক চিরে বয়ে চলা শান্ত খালপাড় বাইপাস সড়ক সাঁঝের আলোয় পায় এক নতুন রূপ। শহরের ক্লান্তি ভুলে প্রিয়জন বা বন্ধুদের নিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে এটি এখন তরুণ-তরুণী ও ভ্রমণপ্রেমীদের আড্ডার অন্যতম প্রধান মিলনমেলা।

ছুটির দিন কিংবা পড়ন্ত বিকেলে এই সড়কের প্রাণবন্ত আবহ রূপ নেয় অনন্য এক উৎসবমুখর পরিবেশে। ঘুরতে আসা স্থানীয় এক দর্শনার্থী জানান, ভোলায় ছুটির দিনগুলোতে পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ানোর জন্য এটি সত্যিই চমৎকার একটি জায়গা। খালের বাতাসের সাথে চমৎকার পরিবেশ মুহূর্তেই মন ভালো করে দেয়।

তবে কেবল আড্ডা কিংবা ঘুরে বেড়ানোই নয়, এখানে আসা ভ্রমণপ্রেমী ও খাদ্যরসিকদের বাড়তি আনন্দ যোগাচ্ছে নানারকম খাবারের স্বাদ। খালপাড় বাইপাস সড়কের সংযোগস্থল এ গড়ে উঠেছে আধুনিক রেস্টুরেন্ট ‘MoHo’। শহরের একদম প্রাণকেন্দ্রে ও সুবিধাজনক অবস্থানে উকিল পাড়া এলাকায় অবস্থিত হওয়ায় এখানে খুব সহজেই পৌঁছে যান সাধারণ মানুষ।

প্রতিদিনই সন্ধ্যা নামলেই আলো ঝলমলে এই চত্বরে ভিড় জমান দর্শনার্থীরা। মনোরম পরিবেশে বসে শতভাগ মানসম্মত থাই ও চাইনিজ খাবারের বিভিন্ন পদ উপভোগ করার সুযোগ পাওয়ায় স্থানটি খাদ্যরসিকদের পছন্দের তালিকায় বেশ অল্প সময়েই জায়গা করে নিয়েছে।

দিনশেষে নাগরিক কর্মব্যস্ততার পর একটু শান্ত পরিবেশ আর ভালো খাবারের অভিজ্ঞতায় ভোলা শহরের খালপাড় বাইপাস সড়ক ও এর আশপাশের এলাকা রূপ নিয়েছে শহরের অন্যতম আকর্ষণীয় বিনোদন কেন্দ্র হিসেবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।