সর্বশেষঃ

ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-১ আসনের সাবেক এমপি পদপ্রার্থী মাওলানা মো. ওবায়দুর রহমান। মতবিনিময় সভায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার নেতৃবৃন্দ ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত নেতারা সাংগঠনিক কার্যক্রমে পারস্পরিক সমন্বয় বাড়ানো এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে মতামত দেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।