সর্বশেষঃ

লালমোহনের লর্ডহার্ডিঞ্জ এ গ্রাম পুলিশের রাতভর পাহারা, নিরাপত্তায় জোরদার নজরদারি

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে সাধারণ মানুষের জানমাল ও সরকারি স্থাপনার নিরাপত্তায় রাতভর পাহারা দিয়েছে গ্রাম পুলিশ।

বুধবার রাতে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত বিন সাদেকের নির্দেশনায় এবং লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সিদ্দিকুর রহমানের আর্থিক সহযোগিতায় এ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়।

রাতের দায়িত্বে থাকা গ্রাম পুলিশ সদস্যরা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সরকারি স্থাপনা ঘুরে দেখেন। পাশাপাশি বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করেন।

গ্রাম পুলিশ সদস্যরা জানান, ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থান ও সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত রাতের পাহারা দেওয়া হচ্ছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে তারা সতর্ক থেকে দায়িত্ব পালন করবেন।

স্থানীয় পর্যায়ে নিরাপত্তা নজরদারি জোরদার করতে এ ধরনের রাতের টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।