সর্বশেষঃ

ভোলায় হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের বৃক্ষরোপণ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভোলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ন্যাশনাল গ্রিন মিশনের অংশ হিসেবে বিএইচবিএফসির ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর আওতায় চরনোয়াবাদ ৩১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে ছয়টি ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বিএইচবিএফসি ভোলা শাখার ব্যবস্থাপক শ্যামল চন্দ্র সাহার নেতৃত্বে শাখা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরাও বৃক্ষরোপণে অংশ নেন।

বিএইচবিএফসি সূত্রে জানা যায়, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি দেশীয় ও পরিবেশবান্ধব গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।