সর্বশেষঃ

বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ গুণী শিক্ষক সাহিদা সুমনা

স্টাফ রিপোর্টার ॥
আবারও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুনি শিক্ষক হলেন ভোলার ৩৯ নম্বর নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা আক্তার সুমনা। এর আগে তিনি জেলা পর্যায়েও একাধিকবার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়। নির্বাচন প্রক্রিয়ায় জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলামসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর আগেও সাহিদা আক্তার সুমনা একাধিকবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ও গুনি শিক্ষক নির্বাচিত হয়েছেন। সেই সাথে তিনি সরকারিভাবে চীন সফর করেছেন। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষার্থীদের গুণগত পাঠদান নিশ্চিত করা, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন। উপজেলা ও জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সাহিদা আক্তার সুমনা ভোলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট নজরুল হক অনু’র সহধর্মীনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।