সর্বশেষঃ

ভোলা দারুল হাদিস কামিল মাদরাসায় শিক্ষক-কর্মচারীদের প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদান

ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র দেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে মাদরাসার সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের হাতে পরিচয়পত্র তুলে দেন।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র চালুর মাধ্যমে শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের প্রাতিষ্ঠানিক পরিচয় আরও সুস্পষ্ট হওয়ার পাশাপাশি দায়িত্ববোধ, জবাবদিহিতা ও কর্মক্ষেত্রে শৃঙ্খলা জোরদার হবে।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা গুরুত্বপূর্ণ অংশীদার। প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র শুধু পরিচয়ের বহিঃপ্রকাশ নয়, এটি দায়িত্ব, শৃঙ্খলা ও প্রতিষ্ঠানের প্রতি অঙ্গীকারের কথাও স্মরণ করিয়ে দেয়।

তিনি বলেন, প্রত্যেক শিক্ষক ও কর্মচারী নিজ নিজ পরিচয়ে গর্বিত হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা এবং দায়িত্বশীলতা ও শৃঙ্খলার সঙ্গে কাজ করবেন—এটাই প্রত্যাশা।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র চালুর উদ্যোগকে স্বাগত জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।