বোরহানউদ্দিনকে হারিয়ে নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভোলা
ভোলায় সবজির দামে কিছুটা স্বস্তি মিললেও মুদি বাজারে আগুন, বাড়েনি মনিটরিং

মোঃ সোহেল রানা :
ভোলা কাঁচা বাজারে সবজির বাজারে কিছুটা স্বস্তির খবর মিললেও স্বস্তি নেই অন্যান্য পণ্যে। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে অধিকাংশ কাঁচা সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। বাজারে মিষ্টি কুমড়া, করলা, পটল, পেঁপে, কাঁকরোল ও ঢ্যাঁড়শের দাম কিছুটা নিম্নমুখী। সবজির দাম সামান্য কমলেও কাঁচা মরিচ বিক্রি হচ্ছে আগের চড়া দামেই। অন্যদিকে অপরিবর্তিত রয়েছে পেঁয়াজ, রসুন, আদা ও আলুর দর।
সবজি বাজারে সামান্য ছাড় থাকলেও চরম উত্তাপ মুদি পণ্যে। বাজারে ডিমের শত বিক্রি হচ্ছে ১২০০ টাকায়। তবে রান্নার নিত্যপণ্য তেল, চিনি ও আটার বাজারে দামের আগুনে পুড়ছেন ক্রেতারা। বাজারে খোলা সয়াবিন তেল কেজি প্রতি ২০৩ টাকা, চিনি ১০৫ টাকা এবং খোলা আটা বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
কয়েকটি সবজির দাম কমলেও সামগ্রিক বাজার দর নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তাদের মতে, সবজি থেকে শুরু করে মুদিপণ্য—সব কিছুর দামই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।
নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ভোলা কাঁচা বাজারে নিয়মিত সরকারি নজরদারি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান জোরদার করার জোরালো দাবি ভোলার সাধারণ মানুষের।
