সর্বশেষঃ

ভোলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চলছে সাঁতার প্রশিক্ষণ

নতুন সাঁতারু তৈরি এবং তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী ও দক্ষ করে তুলতে ভোলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ভোলা সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

​জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে আয়োজিত এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা উদীয়মান সাঁতারুরা অংশ নিচ্ছেন। অভিজ্ঞ ও প্রশিক্ষিত কোচের দিকনির্দেশনায় সাঁতারের বিভিন্ন কলাকৌশল, সুরক্ষা এবং আধুনিক কৌশল শেখানো হচ্ছে প্রশিক্ষণার্থীদের।

​ ভোলা জেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী রবিন বলেন, নদীমাতৃক এই অঞ্চলে সাঁতার শেখার গুরুত্ব অপরিসীম। শুধু খেলাধুলা বা প্রতিযোগিতাই নয়, বরং আত্মরক্ষা ও দুর্ঘটনা এড়াতে সাঁতার জানা অত্যন্ত জরুরি। তাই আপনি আপনার শিশুকে সাঁতার প্রশিক্ষণ কোর্সে ভর্তি করান। এই উদ্যোগের মাধ্যমে ভোলা থেকে আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো মানের সাঁতারু উঠে আসবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

​প্রশিক্ষণ কার্যক্রমকে ঘিরে অংশগ্রহণকারী শিশু, ও তরুণ সাঁতারু তাদের অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।