সর্বশেষঃ

ভোলার লালমোহনের লর্ডহার্ডিঞ্জে ডেঙ্গু প্রতিরোধে গ্রাম পুলিশের পরিচ্ছন্নতা অভিযান শুরু

আরিফুল ইসলাম রিয়াজ , ভোলা

ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কার্যক্রম পরিচালনা করেছে গ্রাম পুলিশ সদস্যরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) সিদ্দিকুর রহমানের নির্দেশনায় গ্রাম পুলিশ সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেন।
এ সময় ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা, জমে থাকা পানি অপসারণ এবং স্থানীয় বাসিন্দাদের পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতন করা হয়। গ্রাম পুলিশ সদস্যরা জানান, ডেঙ্গু নিবারণ ও প্রতিরোধে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি ভবিষ্যতেও প্রশাসনের নির্দেশনা অনুযায়ী এ ধরনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন তারা। তারা বলেন, “বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী ইউনিয়নের নিরাপত্তা ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডেঙ্গু প্রতিরোধেও আমরা জনগণের পাশে থেকে কাজ করে যেতে চাই।”

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।