সর্বশেষঃ

ভোলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময়

ভোলা প্রতিনিধি:
ভোলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১৯

১৯ সেপ্টম্বর ২০২৬ সকালে ভোলা প্রেস ক্লাব এর সভ কক্ষে ২০২৫-২৬ অর্থবছরে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এ কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্দেশ্যে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন, ভোলা জেলা শাখার উদ্যোগে সভাটি আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। জেলা কমিশনার আফরোজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা রোভার স্কাউট কমিশনার মাজহারুল ইসলাম ও ভোলা প্রেসক্লাবের সহসভাপতি মো. সোলাইমান। আরও বক্তব্য দেন ভোলা জেলা গার্ল গাইডসের সম্পাদক শরমিন জাহান শেমলী এবং জেলা শাখার কোষাধ্যক্ষ হামিদা বেগম।

সভায় বক্তারা বলেন, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে ‘হলদে পাখি’ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিশুদের শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও সামাজিক মূল্যবোধ বিকাশে এ ধরনের কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আগামী দিনে ভোলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ কার্যক্রম চালুর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গার্ল গাইডসের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।