সর্বশেষঃ

মনপুরায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

আব্দুর রহমান সোয়েব, মনপুরা প্রতিনিধি

ভোলার মনপুরায় ১০ পিস ইয়াবাসহ মো. রাকিব (২২) ও মো. সাগর (২৪) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চরফৈজুদ্দিন এলাকার ৮ নম্বর ওয়ার্ডে দীপক চৌধুরীর বাড়ির সামনে পাকা সড়কে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাকিব ও সাগরকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার রাকিব চরযতিন ৪ নম্বর ওয়ার্ডের বজলু মাস্টারের বাড়ির পাশের এলাকার মো. ইলিয়াছের ছেলে। আর সাগর চরফৈজুদ্দিন ৭ নম্বর ওয়ার্ডের মো. আলাউদ্দিন ফিটারের ছেলে। তারা দুজনই মনপুরা উপজেলার বাসিন্দা।

এ ঘটনায় মনপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।