সর্বশেষঃ

চরফ্যাশনে বৃদ্ধার সুপারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

আরিফুল ইসলাম, চরফ্যাশন :

ভোলার চরফ্যাশনে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধার রোপণ করা ৬০টি সুপারি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় রবিউল নামে এক ব্যক্তির বিরুদ্ধে।  গতকাল রাতে উপজেলার ওমরপুর ইউনিয়নের আলীগাঁও গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মুফতি বশিরউল্লাহ।

মুফতি বশিরউল্লাহর অভিযোগ, আলীগাঁও এলাকায় তাঁর ২০ শতাংশ জমিতে প্রায় শতাধিক সুপারি গাছ রয়েছে। জমিটি নিয়ে স্থানীয় রবিউলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে বৃহস্পতিবার রাতে রবিউল তাঁর জমিতে থাকা ৬০টি সুপারি গাছ কেটে ফেলেন।

তিনি আরও অভিযোগ করেন, এর আগেও ওই সম্পত্তিতে থাকা তাঁর একাধিক গাছ কেটে ফেলা হয়েছে। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন রবিউল। তাঁর দাবি, তিনি ওই গাছগুলো কাটেননি।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, ‘লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।