নুরুল ইসলাম নয়নকে নিয়ে ছড়ানো তথ্যের প্রতিবাদে ভোলায় যুবদলের মিছিল
চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা যে দলেরই হোক ছাড়া দেওয়া হবে না
ভোলায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

স্টাফ রিপোর্টার ॥
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী যে দলেরই হউক না কেনো, যদি আমাদের দল বিএনপি দলের লোক হয় তাকেও কোন ছাড়া দেওয়া হবে না। চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের কোন ছাড় নেই, এ ব্যাপারে জিরো টলারেন্স। আমাদের সরকারও জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আর এটাই সর্বদা চলমান থাকবে। ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলার সার্বিক আইন শৃঙ্খলা, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহীতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যসমূহসহ সার্বিক সরকারি কার্যবলি, তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত সভা শেষ বুধবার সন্ধ্যায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর আরো বলেন, নিন্ম ও মধ্যম আয়ের নাগরিকদের জন্য ফ্লাট করার পরিকল্পনা আছে। আগামী ৩/৪ বছরের মধ্য গণপূর্ত মন্ত্রনালয়ের অধিনে আবাসনের কিছু সমস্যা সমাধান করবো আমরা। এছাড়াও দল মত নির্বিশেষে যেটা প্রাথমিকভাবে করা দরকার। যেকোন অবকাঠামো করা দরকার সেটা প্লান আমাদের কাছে দিলে আমরা করে দিবো। তিনি আরো বলেন, ভোলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে যেসব হট স্পট আছে যেখানে ক্রাইম হয়। যেসব হাট-বাজারে আছে সেখানে সিসি ক্যামেরা লাগানো হবে।
এসময় অনুষ্ঠানে ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহীম, ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা হারুন অর রশিদ, বিজেপি জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, ইসলামী আন্দোলনের সেক্রেটারী তরিকুল ইসলামসহ বিভিন্ন রাজনীতিক দল ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
