সর্বশেষঃ

লালমোহনের ৯ ইউনিয়নে ডেঙ্গু মশা নিধনে মেশিন বিতরণ

ভোলার লালমোহন উপজেলার ৯টি ইউনিয়নে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম জোরদার করতে মশা মারার মেশিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকালে ইউনিয়নগুলোর গ্রাম পুলিশদের হাতে একটি করে মেশিন তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদেক গ্রাম পুলিশদের হাতে এসব মেশিন তুলে দেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ এবং ইউনিয়ন পর্যায়ে মশা নিধন কার্যক্রম আরও কার্যকর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিতরণ করা মেশিনগুলো ব্যবহার করে গ্রাম পুলিশদের মাধ্যমে বিভিন্ন এলাকায় নিয়মিত মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশা নিধন নয়, মশার প্রজননস্থল ধ্বংস করাও জরুরি। এ জন্য বসতবাড়ি ও আশপাশের জমে থাকা পানি পরিষ্কার রাখার পাশাপাশি নিয়মিত মশা নিধন কার্যক্রম চালানো প্রয়োজন।

উপজেলার ইউনিয়ন পর্যায় পর্যন্ত এ কার্যক্রম সম্প্রসারিত হওয়ায় প্রত্যন্ত এলাকাগুলোতেও মশা নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগ আরও কার্যকর হবে বলে আশা করছে উপজেলা প্রশাসন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।