ভোটের সময় অনেকেই আসবে, যোগ্য প্রার্থী বেছে নিন” — ভোটারদের উদ্দেশ্যে শামসুদ্দিন মাতাব্বর

ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক জনসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
খেয়াঘাট চৌরাস্তায় আয়োজিত উঠান বৈঠকে পরবর্তীকালে বাজারে সাধারণ ও স্থানীয় লোকজনের সাথে কুশল বিনিময় করেন চরসামাইয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি এবং চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শামসুদ্দিন মাতাব্বর। এ সময় তিনি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে সকলের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরসামাইয়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি কবির মুন্সি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজ্জাক মেম্বার, ১ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হাই মাতাব্বর।
এছাড়াও উপস্থিত ছিলেন কৃষক দলের ইউনিয়ন সভাপতি ইয়াসিন শনি, ইউনিয়ন যুবদলের মোঃ আক্তার হোসেন, জসিম মাঝি, জুয়েল, মঞ্জু মাঝি, হোসেন মেম্বার, মোঃ মানসুর মোল্লা, অসীম মুন্সী, আব্বাস মাতাব্বর ও মোঃ শাহাবুদ্দিন জুয়েলসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উঠান বৈঠকে শামসুদ্দিন মাতাব্বর বলেন, ভোট আসলে অনেক লোক আপনাদের কাছে আসবে, ভোট চাইবে। যোগ্য ব্যক্তি দেখে আপনারা আপনাদের মূল্যবান ভোটটি দিবেন। আপনাদেরকে এতটুকু আশা দিতে পারি—আমি যদি চরসামাইয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হই , তবে চরসামাইয়া ইউনিয়নে কোনো দুর্নীতি ও চাঁদাবাজি রাখবো না।
উঠান বৈঠক শেষে নেতৃবৃন্দ বাজার এলাকায় হেঁটে হেঁটে সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
