সর্বশেষঃ

লালমোহনে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভোলার লালমোহন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটে একটি বসতঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. মিরাজ (৪০) ও মো. অন্তর (২০)।

ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং লালমোহন থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে ভোলা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।