বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
ভোলায় ডিবি পুলিশের অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ যুবক আটক

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে অভিযান চালিয়ে ১৩০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাসেল (২৬) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ আবু হানিফ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে পূর্ব ইলিশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ধৃত রাসেলের বাসার সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
আটক রাসেল পূর্ব ইলিশা ৭ নম্বর ওয়ার্ডের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
