সর্বশেষঃ

৪ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন স্পিকার হাফিজ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম চার দিনের সফরে আগামীকাল শুক্রবার (১১ আগস্ট) ভোলায় আসছেন। সফরকালে তিনি জেলার লালমোহন ও তজুমদ্দিনে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

সরকারি সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকার নিজ বাসভবন থেকে সড়কপথে পদ্মা সেতু হয়ে বরিশালের উদ্দেশে রওনা দেবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। দুপুর ১২টার দিকে বরিশাল সার্কিট হাউসে পৌঁছানোর পর সেখানে জুমার নামাজ আদায় করবেন তিনি।

পরে বিকেল সাড়ে ৩টায় বরিশালের লাহারহাট ঘাটে পৌঁছে ফেরিযোগে ভোলার ভেদুরিয়া ফেরিঘাটের উদ্দেশে রওনা দেবেন। বিকেল ৪টা ৫০ মিনিটে ভেদুরিয়া ফেরিঘাটে পৌঁছে সড়কপথে লালমোহনে নিজ বাসভবনের উদ্দেশে যাত্রা করবেন। সন্ধ্যা ৬টার দিকে তার সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

সফরের দ্বিতীয় দিন শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমোহনে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে গণসংযোগ করবেন স্পিকার। একই দিন বিকেল ৩টায় তজুমদ্দিনে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে গণসংযোগে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় লালমোহনের নিজ বাসভবন থেকে ভোলা সার্কিট হাউসের উদ্দেশে রওনা দেবেন তিনি। সকাল সাড়ে ৯টায় ভোলা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর সকাল ১১টায় ভেদুরিয়া ফেরিঘাটের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, সোমবার (১৪ সেপ্টেম্বর) ফেরিযোগে ভেদুরিয়া থেকে বরিশালের লাহারহাট ঘাটে যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। পরে বরিশাল সার্কিট হাউসে উপস্থিত হয়ে বিকেলে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।

চার দিনের এ সফরে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে গণসংযোগ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।