সর্বশেষঃ

শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় ভোলা সরকারি মহিলা কলেজে মতবিনিময়

শিক্ষায় আধুনিকীকরণ, শাস্তির ধরন ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি কলেজের নানামুখী সমস্যা ও সমাধান নিয়ে ভোলা সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ মতবিনিময় সভা।

​স্বচ্ছ ও আধুনিক শিক্ষাকার্যক্রম নিশ্চিতে কলেজের অডিটোরিয়ামে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে গবেষণা প্রস্তাবনা উপস্থাপন করেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুল মান্নান। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন অধ্যক্ষ ভোলা সরকারি মহিলা কলেজ।

​সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক আ আ মোঃ হারুনুর রশিদ-এর সভাপতিত্বে এবং প্রভাষক কাউসার হামিদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হালিম।

শিক্ষকরা বলেন, শিক্ষায় আধুনিকীকরণ ও গুণগত মান নিশ্চিত করতে হলে ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ সবচেয়ে জরুরি। আমরা চাই শ্রেণিকক্ষে কেবল বইয়ের পড়াশোনা নয়, বরং একটি সৃজনশীল ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ গড়ে উঠুক। ভোলা সরকারি মহিলা কলেজকে শিক্ষার আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে আমরা সব ধরণের আধুনিক পদক্ষেপ গ্রহণ করব।

শিক্ষার্থীরা বলেন, শিক্ষায় আধুনিকীকরণ ও সঠিক পরিবেশ পাওয়ার ক্ষেত্রে আমরা কী কী অসুবিধার মুখোমুখি হচ্ছি, তা শিক্ষকদের জানাতে পেরেছি।

মুক্ত আলোচনা পর্বে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ, অবকাঠামো ও একাডেমিক সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন। শিক্ষা পরিবেশ উন্নত করতে নিজেদের নানান দাবি ও প্রত্যাশার কথা সরাসরি শিক্ষকদের সামনে প্রকাশ করেন ছাত্রীরা।
​অন্যদিকে, শিক্ষকরাও শিক্ষার্থীদের এসব চাওয়া-পাওয়ার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাস দেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।