লালমোহনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

জাহিদ দুলাল, লালমোহন :
ভোলার লালমোহনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) লালমোহন উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র যৌথ আয়োজনে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত বিন সাদেক। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুদ।
পদযাত্রায় বিভিন্ন সরকারি, বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পদযাত্রা পরবর্তী আলোচনা সভায় প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন লালমোহন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যুগান্তর প্রতিনিধি জসিম জনি, লালমোহন মডেল একাডেমীর প্রধান শিক্ষক ও আমার দেশ প্রতিনিধি আজিম উদ্দিন খান, আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয় ইংরেজি শিক্ষক মোঃ আরিফুর রহমান, জাসাস সভাপতি ও শিল্পকলা একাডেমীর সম্পাদক আজাদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রতিনিধি হাফেজ রাশেদুল ইসলাম, বিজেপির সেক্রেটারি আব্দুর রব সোহাগ, লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহিন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবাল প্রমুখ। বক্তাগন বলেন, শিক্ষিত লোকেরা উদ্যোগ নিলে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
