সর্বশেষঃ

ভোলা জেলা পুলিশের নিয়মিত কিট প্যারেড অনুষ্ঠিত

ভোলা জেলা পুলিশের নিয়মিত কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভোলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ কিট প্যারেড অনুষ্ঠিত হয়।

কিট প্যারেডে অভিবাদন গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ভোলা মো. সোহান সরকার, পিপিএম। পরে তিনি পুলিশ সদস্যদের সরকারি ইস্যুকৃত পোশাক, সরঞ্জাম ও অন্যান্য মালামাল পরিদর্শন করেন।

এ সময় সরকারি মালামাল যথাযথভাবে সংরক্ষণ ও সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পুলিশ সদস্যদের পোশাক-পরিচ্ছদ ও সার্বিক উপস্থাপনায় শৃঙ্খলা এবং পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দেন অতিরিক্ত পুলিশ সুপার।

তিনি বলেন, “আমরা একটি সুশৃঙ্খল বাহিনী। তাই আমাদের পোশাক-পরিচ্ছদ ও সার্বিক উপস্থাপনাতেও শৃঙ্খলা ও পেশাদারিত্বের বহিঃপ্রকাশ থাকতে হবে।”

পাশাপাশি দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়।

কিট প্যারেডে আরআই, পুলিশ লাইন্স, আরওআই, রিজার্ভ অফিস, ভোলাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।