সর্বশেষঃ

ভোলায় উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

ভোলায় উৎসবমুখর পরিবেশে পালিত হলো হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব উপলক্ষে ভোলার রাজপথে নেমেছিল ভক্ত ও পুণ্যার্থীর ঢল।

শুক্রবার বিকেলে শহরের শ্রী শ্রী লক্ষী গোবিন্দ জিউর ঠাকুর মন্দির থেকে বের হয় এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে শহরের বিভিন্ন মন্দির থেকেও পুণ্যার্থীরা এসে যোগ দেন। শোভাযাত্রায় অংশ নেওয়া শিশু-কিশোরদের সাজে ফুটে ওঠে কৃষ্ণ ও রাধার আবহ, যা নজর কাড়ে সবার। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

জেলা পূজা উদযাপন ফ্রন্ট ও জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যৌথ আয়োজনে এই উৎসবের উদ্বোধন করেন ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার। পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক চঞ্চল বৈদ্যের সভাপতিত্বে ও সদস্য সচিব বেনু পালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ইয়ারুল আলম লিটন, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক পীযুষ কান্তি হালদার এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বশির আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

দুষ্টের দমন, সৃষ্টের লালন আর শুভ শক্তি প্রতিষ্ঠার প্রার্থনায় দিনটি উপলক্ষে দিনব্যাপী আয়োজন করা হয় পূজা, আরতি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজন শেষে ভক্তদের মাঝে বিতরণ করা হয় মহাপ্রসাদ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।