ভোলায় মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা

ভোলা প্রতিনিধি।
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা করেছে ভোলা জেলা পুলিশ।
আজ ( ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার,) দুপুরে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে বিশেষ এই সামাজিক সচেতনতামূলক সভাটি করে ভোলা জেলা পুলিশ।
এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেনন ভোলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম।
জনসচেতনতামূলক এ সভায় পুলিশ সুপার বলেন,আমাদের সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ার পথে মাদক, ইভটিজিং এবং বাল্যবিবাহ- এই তিনটি সমস্যা বর্তমানে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। একটি সুস্থ প্রজন্ম গঠনে এই সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে সচেতনতা অত্যন্ত জরুরি।
তিনি বলেন,এ তিনটি সমস্যার সমাধান কেবল আইনি ব্যবস্থার মাধ্যমে সম্ভব নয়, এর জন্য প্রয়োজন আমাদের সামাজিক ঐক্য। পুলিশ প্রশাসন আপনাদের সুরক্ষায় সর্বদা নিয়োজিত থাকলেও, প্রতিটি ঘর থেকে যদি প্রতিরোধের আওয়াজ ওঠে, তবেই এই অপরাধগুলো নির্মূল করা সম্ভব হবে।
পুলিশ সুপার আরও বলেন, ‘আজকের এ সমাবেশ কেবল একটি আনুষ্ঠানিক সভা নয়, এটি একটি সামাজিক আন্দোলনের সূচনা। আজ আমরা এখানে সমবেত হয়েছি তিনটি সামাজিক অভিশাপের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সংকল্প নিয়ে- মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ।
এসময় ভোলা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান সহ শিক্ষকরা, স্থানীয় গণ্যমাধ্যম ব্যক্তিরা, অভিভাবকরা এবং প্রিয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক ব্যাক্তিত্ব তালহা তালুকদার বাঁধন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহান সরকার, পিপিএম, ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম,জেলা গোয়েন্দা ভোলা শাখার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক প্রমুখ।
