জিজেইউএস’র মাঠ কর্মকর্তাদের মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

ভোলার বাণী ডেস্ক ॥
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর মাইক্রোফাইন্যান্স বিভাগের মাঠ কর্মকর্তাদের মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে জিজেইউএস শিশু সুরক্ষা কেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন পরিচালক (ইন্টারনাল ট্রেনিং অ্যান্ড মনিটরিং) হুমায়ুন কবির। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. নুর মহম্মদ।
এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. মোস্তফা কামাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক মো. আজাদ হোসেন। প্রশিক্ষণে মাইক্রোফাইন্যান্স বিভাগের মাঠ কর্মকর্তাদের কাজের দক্ষতা বৃদ্ধি, মাঠপর্যায়ের কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা হালনাগাদের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মাসব্যাপী এ প্রশিক্ষণে সদ্য যোগদান করা ২১ জন মাঠপর্যায়ের কর্মকর্তা অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ের কার্যক্রমের মান আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
