সর্বশেষঃ

‎ভোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় গিয়ে ছাত্রদল নেতা আহত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে গিয়ে ভিড়ের মধ্যে পড়ে গিয়ে হাবিবুর রহমান বাপ্পি (৩২ )নামে এক ছাত্রদল নেতা আহত হয়েছেন।

‎মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ভোলা শহরের মূল সড়কে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই শোভাযাত্রা বের হয়। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি যখন শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করছিল, তখন নেতাকর্মীদের অতিরিক্ত উপচে পড়া ভিড় ও প্রচুর বৃষ্টিপাত শুরু হয়।

‎এ সময় শোভাযাত্রার সামনের সারিতে থাকা ওই ছাত্রদল নেতা হঠাৎ পা ফসকে রাস্তায় পড়ে যান। এতে তিনি পায়ে ও পিঠে আঘাত পান। তাৎক্ষণিকভাবে শোভাযাত্রায় অংশ নেওয়া অন্যান্য নেতাকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।