সর্বশেষঃ

ভোলায় ৭ অসহায় রোগীকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকার চেক বিতরণ

ভোলা জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে গরিব, দুস্থ ও অসহায় ৭ জন ব্যক্তিকে চিকিৎসা সহায়তা হিসেবে এককালীন মোট ৬২ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে উপকারভোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।

জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে চিকিৎসাজনিত ব্যয় নির্বাহে অসচ্ছল ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মাধ্যমে আর্থিক সংকটে থাকা রোগীদের চিকিৎসাসেবা গ্রহণে কিছুটা সহায়তা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

অনুদানপ্রাপ্ত ৭ জনের মাঝে মোট ৬২ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।