বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সিভিল সার্জন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভোলার সিভিল সার্জন ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. তৈয়বুর রহমান, জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় জেলার সার্বিক স্বাস্থ্যসেবা পরিস্থিতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর কার্যক্রম, চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য বিভাগের চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। সভাপতির বক্তব্যে সিভিল সার্জন স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
