খেলার সাথে পরিবেশ রক্ষা: চরসামাইয়া স্কুলে ফুটবল ফাইনাল শেষে চারা বিতরণ
খেলার সাথে পরিবেশ রক্ষা: চরসামাইয়া স্কুলে ফুটবল ফাইনাল শেষে চারা বিতরণ

মোঃ সোহেল রানা ।। দৈনিক ভোলার বাণী ||
ভোলা সদর উপজেলার চরসামাইয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর বাছাই পর্বের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। সোমবার বিদ্যালয় মাঠে আয়োজিত এই রোমাঞ্চকর খেলায় মুখোমুখি হয় দশম শ্রেণি ও অষ্টম শ্রেণি।
প্রতিদ্বন্দিতাপূর্ণ এই খেলায় অষ্টম শ্রেণিকে ১-০ গোলে হারিয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে নেয় দশম শ্রেণির শিক্ষার্থীরা।
এর আগে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম ডি মোস্তাফিজুর রহমান। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন ভোলা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিআরডিবির ভোলা জেলা শাখার চেয়ারম্যান ফখরুল ইসলাম লুকু চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ সুমন এবং চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসা কালিমুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে পরিবেশ সুরক্ষায় ‘সবুজ ভোলা’ গড়ার লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
