ভোলায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন কাল
ভোলায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন কাল

ভোলায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন কাল
ভোলায় ‘নজরুল বর্ষ’ পালনের অংশ হিসেবে দেশব্যাপী সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, আগামীকাল ৩১ আগস্ট ২০২৬, সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক, ভোলার সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
