জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত, মৎস্যসম্পদ সংরক্ষণের আহ্বান

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের অংশ হিসেবে ভোলার তেতুলিয়া নদীতে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদের উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদ রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (৩০ আগস্ট) ভোলা সদর উপজেলার শান্তিরহাট এলাকায় তেতুলিয়া নদীতে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) স্মার্ট ফিসারিজ প্রকল্পের উদ্যোগে পোনা মাছ অবমুক্ত করা হয়।
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির পোনা মাছ নদীতে ছাড়া হয়। পাশাপাশি স্মার্ট ফিসারিজ প্রকল্পের অন্যান্য কার্যক্রম পরিদর্শন এবং স্থানীয় মৎস্য খামারিদের কার্যক্রম ঘুরে দেখা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসেন, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক হুমায়ুন কবির, উপপরিচালক গোপাল চন্দ্র শীল, স্মার্ট ফিসারিজ প্রকল্পের কর্মকর্তারা, স্থানীয় মৎস্যজীবী, উপকারভোগী ও গণ্যমান্য ব্যক্তিরা।
