সর্বশেষঃ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ভোলার চরফ্যাশনে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’—এই স্লোগানকে সামনে রেখে আজ সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। এ সময় চরফ্যাশন উপজেলা বিএনপি নেতা মোতাহার হোসেন আলমগীর মালতিয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানের অংশ হিসেবে উপজেলা পরিষদের আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।