বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
মনপুরায় যুবদলের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান

ভোলার মনপুরায় উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে এ অভিযানে উপজেলা যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
অভিযানে হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে জমে থাকা আগাছা ও আবর্জনা পরিষ্কার করা হয়। এ সময় নেতাকর্মীদের নিজ হাতে হাসপাতাল প্রাঙ্গণের বিভিন্ন অংশ পরিষ্কার করতে দেখা যায়।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়কসহ উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা বলেন, হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠান। এখানে প্রতিদিন অসংখ্য মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন। হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছি।
সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ রোগীদের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য গুরুত্বপূর্ণ। আমরা চাই হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোও এ ধরনের কাজে এগিয়ে আসুক। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এমন কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।
এ সময় যুবদলের নেতৃবৃন্দ বলেন, জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হতে হবে।
পরিচ্ছন্নতা অভিযানে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
