ভোলায় জাগরণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ভোলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে জাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ দক্ষিণ শিবপুর কাপ্তান বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ পৃথিবী গড়ে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতেই তাদের এই উদ্যোগ। সামাজিক ও পরিবেশবান্ধব এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
